
বিশ্বকাপের অসাধারণ পারফরমেন্সের কারণেই সম্মান
‘তাঁর বোলিং-এর জন্য কেবল ভারতে নয়, ঝুলন বিশ্বক্রিকেটেও বিখ্যাত’। ঝুলন গোস্বামীর সঙ্গে ছবি পোস্ট করে ট্যুইটারে লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই ঝুলনের দেশে ফেরার আগেই অভূতপূর্ব সিদ্ধান্ত নিল ক্রিকেট অ্যাশোসিয়েশন অফ বেঙ্গল। এতদিন সিএবি-র সাম্মানিক সদস্যপদ পেয়ে এসেছিলেন কেবল পুরুষ খেলোয়াররা। এবার সেই তালিকাভুক্ত হতে চলেছেন ঝুলন গোস্বামী। বিশ্বকাপে তাঁর অসাধারণ পারফরমেন্সের ভিত্তিতেই তিনি এই সম্মান অর্জন করতে চলেছেন।
৮ আগস্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সিএবি-র বার্ষিক অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হবে ঝুলনকে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবর্ধনা ছাড়াও ঝুলনকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলে সিএবি সূত্রের খবর।
