
বোলপুরের নেতাজি মার্কেটের কাছে একটি ক্যাফে তৈরি করেন তাপস মল্লিক
আজকাল পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে ক্যাফে। বিশেষত কলকাতায়। তুলনামূলকভাবে জেলার ক্যাফে কম। বোলপুর প্রত্যেকেরই পছন্দের শহর। সবসময় অভিনব ভাবনায় এগিয়ে থাকে এখানকার মানুষজন। বোলপুরের নেতাজি মার্কেটের কাছে একটি ক্যাফে তৈরি করেন তাপস মল্লিক। তাঁর মতে, তরুণ প্রজন্ম ক্যাফেতে এসে বেশিরভাগই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়া স্ক্রল করার অভ্যাস তাদের পিছু ছাড়ে না। অনেকেই এর ফলে বই পড়তে ভুলে যাচ্ছে। এই ভাবনা থেকেই ক্যাফের মধ্যেই লাইব্রেরি গড়ে তোলেন তাপসবাবু। এই লাইব্রেরিতে রয়েছে উপন্যাস, প্রবন্ধ, পত্রিকার বিভিন্ন সংখ্যা, কবিতা, অনুবাদ এরকম নানান বাংলা ও ইংরেজি বই।
এই ক্যাফেতে বসে যদি সবাই একটি বই পড়েন তাহলেই বিনামূল্যে মিলবে এক কাপ কফি। কফির দাম ৪০ টাকা। সেই দাম তখন আর দিতে হবে না। এই ভাবনা ছাড়াও নানারকম প্রতিযোগিতার আয়োজন করা হবে । কোন মাসে কতজন বই পড়ছেন, সেই হিসাবও করা হবে।
ছবি- প্রতীকী
