রেশন মিলবে কার্ড না-আনলেও

বন্যদুর্গত এলাকার মানুষদের পাশে খাদ্য দপ্তর

বন্যা কবলিত এলাকায় অস্থায়ী রেশন দোকান খোলার নির্দেশ দিল খাদ্য দপ্তর। এমনকী, দুর্গত মানুষেরা বন্যার জন্য রেশন কার্ড নিয়ে আসতে না-পারলেও, তাঁদের চাল-গম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত রেশন ডিলাররা না মানলে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে – এমনটাই জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বন্যায় জল জমায় রেশন দোকান বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গাতেই। বিপদে পড়েছেন দুর্গতরা। এই প্রতিকূল পরিস্থিতিতে, কোনও উঁচু জায়গায় বা রাস্তার ওপর অস্থায়ী শিবির খুলে রেশন দোকান চালাতেও বলা হয়েছে খাদ্য দপ্তরের পক্ষ থেকে। 
 

Developed by DXDasia