তৈরি হচ্ছে রাজবংশী উন্নয়ন পর্ষদ

কোচবিহারের উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের বিভিন্ন আদিবাসী উন্নয়ন পর্ষদ গঠনের পর এবার তৈরি হতে চলেছে রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড। আজ কোচবিহারে এক জনসভায় এ কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একই সঙ্গে, আজ উত্তরবঙ্গের প্রথম নির্মল জেলার সম্মান পেল কোচবিহার। এখন থেকে ৩০ এপ্রিল সারা রাজ্যে নির্মল বাংলা দিবস পালিত হবে – জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের শিল্যানাস করা ছাড়াও, স্বাস্থ্যকেন্দ্র, ব্রিজ, স্টেডিয়াম ইত্যাদি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। সরকারি এই জনসভা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী সহ অন্যান্য পরিষেবাও দেয়া হল তাঁর উপস্থিতিতে।

Developed by DXDasia