
তাহলে সৌরভ-সচিন-লক্ষ্মণের সিএসি-র কী গুরুত্ব রইল
আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড অনিল কুম্বলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এবার রাহুল দ্রাবিড় আর জাহির খানকেও অপমান করা হল। এমনটাই বলছেন কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশনের প্রাক্তন সদস্য ঐতিহাসিক রামচন্দ্র গুহ। রামচন্দ্রের ট্যুইট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে।
রবি শাস্ত্রীকে কোচ করার পাশাপাশি জাহিরকে বোলিং কোচ এবং দ্রাবিড়কে বিদেশে ভারতের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগের ঘোষণা করা হয়েছিল। কিন্তু শাস্ত্রীর আপত্তিতে ভরত অরুণই হতে চলেছেন ভারতের বোলিং কোচ। বোর্ড জানিয়েছে শাস্ত্রীর সঙ্গে কথা বলেই সাপোর্টিং স্টাফ বাছা হবে। প্রশ্ন উঠেছে, তাহলে সৌরভ-সচিন-লক্ষ্মণের সিএসি-র কী গুরুত্ব রইল।
রামচন্দ্র লিখেছেন, কুম্বলে, দ্রাবিড়, জাহিররা মাঠে নিজেদের উজার করে দিতেন। ওঁদের এভাবে জনসমক্ষে অপমান করা ঠিক নয়।
