
কাতার নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনায় তুরস্ক
প্রায় দুই সপ্তাহ আগে 'সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার' অভিযোগে তুলে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরশাহি, মিশর ছাড়াও আরও কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অন্যদিকে সেনা সদস্য ও সাঁজোয়া যানবাহনের ছোট একটি দলও কাতারে পাঠিয়েছে তুরস্ক। কাতার সংকট নিয়ে সৌদি আরবের নেতাদের সঙ্গে ফোনে আলাপ-আলোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান।যদিও তুরস্কের প্রথমে প্রতিক্রিয়া ছিল, কোনো পক্ষ না নেয়া। কিন্তু দুদিনের মধ্যেই নাটকীয়ভাবেই কাতারের পক্ষই নেয় আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এই অবরোধের সমালোচনা করেছেন খুবই কড়া ভাষায় । উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কাটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তবে কাতারের উপ১র অবরোধ আরোপ নিয়ে সৌদি আরবসহ মিত্র দেশগুলোর ভূমিকায় আঙ্কারা উদ্বেগও প্রকাশ করেছে। বৃহস্পতিবার তুরস্কের ২৩ জন সেনা সদস্যসহ পাঁচটি সাঁজোয়া যানের একটি দল দোহায় পৌঁছেছে।
