বিসর্জনের শোভাযাত্রা ৩ অক্টোবর

রেড রোডে শহরের বিখ্যাত প্রতিমাগুলিকে নিয়ে হবে এই শোভাযাত্রা

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার সবক’টি পুজো কমিটির প্রতিনিধি ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আগামী ৩ অক্টোবর, মঙ্গলবার কলকাতার রেড রোডে বিসর্জনের শোভাযাত্রা হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। গত বছর থেকেই শুরু হয়েছিল অভিনব এই বিসর্জনের শোভাযাত্রা। এর ফলে একই জায়গায় সাধারণ মানুষ শহরের বিখ্যাত প্রতিমাগুলি দেখার সুযোগ পাবেন। গত বছর ৩৯টি পুজো অংশগ্রহণ করেছিল এই শোভাযাত্রায়। এ-বছর আরও বেশি সংখ্যক প্রতিমা দেখা যাবে – এমনটাই আশা আয়োজকদের।

Developed by DXDasia