
বেসরকারি স্কুলের ছাত্রীরাও কন্যাশ্রী পাবে
কন্যাশ্রী প্রকল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার। সেই মর্মে ইতিমধ্যেই জেলায় জেলায় নির্দেশিকা পাঠানো হয়েছে।
এবার থেকে কন্যাশ্রী পাওয়ার ক্ষেত্রে ছাত্রীদের পারিবারিক রোজগারের সর্বোচ্চ কোনো সীমা থাকছে না। ফলে, পশ্চিমবঙ্গের সব ছাত্রীই এই প্রকল্পের আওতায় চলে আসছে। আগে বেসরকারি স্কুলের ছাত্রীরা কন্যাশ্রীর কোনো সুযোগ-সুবিধে পেত না। নতুন নির্দেশিকা অনুযায়ী তারাও এবার থেকে কন্যাশ্রীর প্রাপক। অষ্টম শ্রেণি থেকে কলেজ পর্যন্ত পড়ুয়া মেয়েরা কে১, কে২ এবং কে৩ প্রকল্পের অধীনে থাকবে।
কন্যাশ্রী প্রকল্পের জন্য বেসরকারি স্কুলের ছাত্রীরা আবেদন জানাতে পারবে অনলাইনে। তখন জেলা প্রশাসন থেকে তার স্কুলের নাম রাজ্য সরকারের কাছে পাঠাবে। রাজ্য সরকার সেই বেসরকারি স্কুলকে কন্যাশ্রীর জন্য অনুমোদন দিলে স্কুল তারপর রেজিস্ট্রেশন করবে। তবেই সেই বেসরকারি স্কুল কন্যাশ্রী প্রকল্পের আওতায় আসবে।
