এবার প্লাস্টিকের প্যাকেট থেকেও আয় হবে গৃহস্থের

প্লাস্টিক দূষণ রুখতে নয়া পদক্ষেপ

গৃহস্থালির অনেক রকম পুরোনো জিনিসপত্র বিক্রি করে নগদ আয় করা যায়। এবার সেই তালিকার অন্তর্ভুক্ত হতে চলেছে প্লাস্টিকের প্যাকেটও। রাজ্যকে প্লাস্টিকমুক্ত করার জন্য আরেক ধাপ এগিয়ে যেতে নতুন উদ্যোগ নিতে চলেছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।

প্লাস্টিকের প্যাকেটে যে সব জিনিস বিক্রি হয়, তার দামের সঙ্গে প্যাকেটের দাম আলাদা উল্লেখ করা থাকুক, এরকমই চাইছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। ক্রেতারা নির্দিষ্ট সময়ে উৎপাদক সংস্থাকে সেই প্যাকেট ফেরত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবে। জনগণের কাছে পর্ষদ আবেদন রাখবে, সাধারণ মানুষ প্লাস্টিকের প্যাকেটে কোনো পণ্য কেনার পর যেন সেই প্যাকেটগুলো ফেলে না দেন। পুরোনো শিশি-বোতল, কাগজ, চুলের মতো সেগুলোও বিক্রি করা যাবে। এই নিয়ে শীঘ্রই বিভিন্ন রকম পানীয় ও খাবার বিক্রেতা সংস্থার সঙ্গে বৈঠকে বসবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। 

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানিয়েছেন, “এটাকে বলে বাইব্যাক মেকানিজম। আমরা যে পদক্ষেপ নিতে চলেছি, তাতে প্লাস্টিকের পরিমাণ যেমন কমবে, তেমনই দূষণকেও অনেকটা কমিয়ে ফেলা সম্ভব হবে”। 
 

Developed by DXDasia