প্রমথনাথ বিশীর ৯ বছর বয়সে লেখা কবিতা

বঙ্গদর্শনের পাতায় বাঙালির দুষ্প্রাপ্য সাহিত্য

বহু পুরোনো, প্রায় দুষ্প্রাপ্য, বিশ্বভারতীর পাঠভবনের পড়ুয়াদের লেখা নিয়ে প্রকাশিত ‘আমাদের লেখা’ পত্রিকার বেশ কিছু সংখ্যা আমাদের হাতে এসেছে। সেখানে পাওয়া গেল, পাঠভবনের ছাত্র প্রমথনাথ বিশীর নয় বছর বয়েসে লেখা এই কবিতাটি। বসন্ত নামের সেই লেখা আজ বঙ্গদর্শনের পক্ষ থেকে পাঠকদের উপহার।

বসন্ত
শীত ঋতু শেষে,
এলে তুমি হেসে।
লয়ে ফুল ডালি,
এলে ঋতু মালি।
তুমি হে বসন্ত
গুণে নাই অন্ত
না যায় বর্ণনা
তব গুণপনা।
তুমি এসে আজ
দিয়ে নব সাজ
সাজাইলে ধরা
কত ফুলে ভরা।
কোকিল কুহরে
মন মোর হরে।

প্রমথনাথ বিশী
নয় বছর

Developed by DXDasia