চাকরি ছেড়ে ক্যামেরা কিনলেন শুভজিৎ, বুঝলেন ছবি যেন একটি রাজনৈতিক মাধ্যম

বঙ্গদর্শনের গ্যালারি। শুভজিৎ নস্করের সাতটি ফ্রেমের ছবিমহল…

একটি ফ্রেম শিল্পীর চোখে যখন ধরা পড়ে, তখন তা থিয়েট্রিক্যাল কিংবা সিনেম্যাটিক হয়ে ওঠে- একথা খানিক ব্যাখ্যার উত্তরণ ঘটায়। আবার এমনও তো হয়, যে একটি সিনেমা দেখে চোখের সামনে কিছু অদৃশ্য ফ্রেম ভেসে ওঠে। এতদিনকার চেনা ফ্রেমগুলোই তখন ধরা পড়ে অচেনার আঙ্গিকে। আজকের ছবিমহল সেজে উঠেছে শুভজিৎ নস্করের ছবিতে। তিনি নিজেই বলছেন, “আমি আলোকচিত্র সম্পর্কে কিছুই জানি না, বুঝি না বা জানতাম না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলাম। কলেজে পড়ার সময় রাজনীতি করতাম এবং কলেজের পরিবেশ, ভিসুয়াল আর্ট ও সিনেমার প্রতি আকৃষ্ট হই। পরবর্তীতে চাকরি জীবনে পা দিই। কিন্তু বিদেশি কোম্পানিতে বেশিদিন মন বসাতে পারিনি। অফিস থেকে একটি দামি আইপ্যাড গিফট করেছিল, যেটিতে ছবি তোলা যেত। নিজের বিরক্তি কাটাবার জন্য সেটা নিয়ে ছবি তুলতাম।”

আর তারপর থেকেই শুভজিৎ নিজের অজান্তে ছবি তোলার নেশায় বুঁদ হয়ে রইলেন। চাকরি ছাড়লেন। ক্যামেরা কিনলেন। শিল্পী জয়দীপ মুখোপাধ্যায়ের কাছে নিলেন ছবির হাতেখড়ি। ধীরে ধীরে বুঝলেন, ছবি একটি রাজনৈতিক মাধ্যমও বটে। পরবর্তীকালে কিছু আন্তর্জাতিক প্রদর্শনী থেকে ডাক পেলেন। বর্তমানে পেশাদার চিত্র সাংবাদিক হিসেবে কাজ করেন। বঙ্গদর্শন ছবিমহলের আজ ৪০তম পর্ব। আসুন, গ্যালারি ঘুরি…


 ক

 


 খ

 


 গ

 


 ঘ

 


 ঙ

 


 চ

 


 
ছ
 

Developed by DXDasia