পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন এবার অনলাইনে

আবেদনকারীর বাড়ির ঠিকানা সমেত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে দিতে হবে পুলিশের কাছে থাকা একটি মেশিনে

পাসপোর্ট তৈরির সময়, পুলিশ ভেরিফিকেশনের পদ্ধতিতে বদল আসতে চলেছে। গোটা পদ্ধতিই অনলাইনে করার পরিকল্পনা নিল কেন্দ্রীয় সরকার। আগামী বছরের মধ্যেই এই প্রক্রিয়া চালু হয়ে যাবে পুরোপুরি। এমনটাই জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মেহঋষি।

পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ছিল অনেকদিন ধরেই। ছিল আবেদনকারীকে অযথা হয়রানির অভিযোগও। এবার থেকে সেই সমস্যা অনেকটাই কমবে। দ্য ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (সিসিটিএনএস) পাসপোর্ট পরিষেবার সঙ্গে যুক্ত থাকবে। এর মাধ্যমেই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন করে নিতে পারবেন পাসপোর্ট আবেদনকারীরা। 

নয়া পদ্ধতিতে ভেরিফিকেশন সময় পুলিশের কাছে একটি মেশিন থাকবে। আবেদনকারীর বাড়ির ঠিকানা সমেত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপলোড করে দিতে হবে তাতে। এর ফলে, পাসপোর্ট যাচাইয়ের কাজও সহজ হয়ে যাবে। 
 

Developed by DXDasia