
জেনারেল ডাইরি, ট্রাফিক সংক্রান্ত যে-কোনও অভিযোগ জানানো যাবে সরাসরি
ল অ্যান্ড অর্ডার-কে প্রযুক্তির আওতায় আনতে এবার কলকাতা পুলিশের নতুন উদ্যোগ ‘বন্ধু’ অ্যাপ। পশ্চিমবঙ্গে এমন অ্যাপ এই প্রথম। এতে চুরির জেনারেল ডাইরি, লালবাজারের সঙ্গে যোগাযোগ, ট্রাফিক সংক্রান্ত যে-কোনও অভিযোগ ইত্যাদি জানানো যাবে সরাসরি। পার্সোনাল লগইন অ্যাকাউন্ট তৈরি করে কলকাটা পুলিশের ষোলোটি পরিষেবা পাওয়া যাবে এই অ্যাপে। এছাড়াও ট্রাফিক আইন, সেই আইন ভাঙার শাস্তি ইত্যাদিও নথিবদ্ধ থাকবে, যাতে নাগরিকেরা ওয়াকিবহাল হতে পারেন সেগুলি সম্পর্কে।
কলকাতার নগরপাল রাজীব কুমার নির্দেশ দেন, প্রতিটি থানার কম্পিউটারের দায়িত্বপ্রাপ্ত অফিসারেরা যেন এই অ্যাপটিতে নজর রাখেন এবং অ্যাপে আসা অভিযোগগুলির যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
