পুলিশ স্বামী-স্ত্রীর চাকরি গেল এভারেস্ট জয় নিয়ে মিথ্যা বলায়

এভারেস্ট জয় নিয়ে মিথ্যা দাবি, বরখাস্ত কনস্টেবল দীনেশ রাঠোর এবং তাঁর স্ত্রী

এভারেস্ট জয় নিয়ে মিথ্যা দাবি করা এবং জাল ছবি ছবি প্রকাশ করায় বরখাস্ত করা হল পুণে পুলিসের কনস্টেবল দীনেশ রাঠোর এবং তাঁর স্ত্রী তারকেশ্বরী রাঠোরকে। গত বছরের মে মাসে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন এই দম্পতি। মহারাষ্ট্র পুলিসের অতিরিক্ত কমিশনার সাহেবরাও পাটিল বলেছেন, ‘নভেম্বর মাস থেকেই এদের বিরুদ্ধে তদন্ত চলছিল। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দীনেশ ও তারকেশ্বরী ভুয়ো ছবি পেশ করেছিল। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাছাড়া পুলিস যদি মিথ্যাচার করে তাহলে জনমানসে পুলিস সম্পর্ক খারাপ প্রতিক্রিয়া তৈরি হয়।’ গত বছরের মে মাসে এভারেস্ট অভিযানে গিয়েছিলেন এই দম্পতি। সেই অভিযান ব্যর্থ হয়। ব্যর্থতা লুকোতে এভারেস্ট জয়ের নকল ছবি পেশ করেছিলেন এই দম্পতি। ছবিগুলি যে ভুয়ো, সেটা প্রমাণ হওয়ার পরে এই দম্পতিকে বরখাস্ত করা হল।

Developed by DXDasia