রাজধানী শতাব্দীতে এবার জিভে জল আনা পিৎজা-বার্গার

ফোন এসএমএস অথবা অনলাইনে দিতে পারবেন অর্ডার

আর ট্রেন সফরে রেল কোম্পানির বেঁধে দেওয়া মেনুর একঘেয়ে খাবার নয়। এবার থেকে রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসে উঠে আপনি চাইলেই পেয়ে যাবেন, ডোমিনোজ-এর পিৎজা, কেএফসি-র ক্রিসপি চিকেন কিংবা ম্যাকডোনাল্ডস-এর বার্গার সহ আরও অনেক কিছু। নিঃসন্দেহেই সফরের আনন্দ বেড়ে যাবে কয়েক গুণ।

কেএফসি, ডোমিনোজ, সাগররত্ন সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় ফুডচেনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতীয় রেল। গত বছর কয়েকটি ট্রেনে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়। ভালো সাড়া পাওয়ায় খাদ্য পরিষেবায় এই পরিবর্তন আনল ভারতীয় রেল।

রাজধানী আর শতাব্দীর খাবার আর বাধ্যতামূলক থাকছে না। তার বদলে আপনি ফোন অথবা এসএমএস করে আপনার পছন্দের খাবার অর্ডার করতে পারবেন। এছাড়া অনলাইনেও অর্ডার করা যাবে। আপনার খাবার সঠিক সময়ে পেতে নূন্যতম দু ঘন্টা আগে খাবার অর্ডার দিতে হবে।

Developed by DXDasia