‘ব্যতিক্রমই নিয়মের প্রমাণ’- বলছেন আলোকচিত্রী শৌর্য সরকার

বঙ্গদর্শনের গ্যালারি। শৌর্য সরকারের ছয়টি ফ্রেমের ছবিমহল…

তরুণ আলোকচিত্রী শৌর্য সরকার পেশাগত ভাবে ব্যবসায়ী। তবে সময় পেলে শহরের এই কোণে ওই ধারে ঘুরে বেড়াবার প্রবণতা ছোটোবেলা থেকেই ছিল। আর একটা সময়ে যখন হাতে ক্যামেরা এসে গেলো তখন শহর-মফস্‌সলের নানান টুকরো-টাকরা জিনিস ছবিতে ধরার অভ্যেসটা সময় কাটানোর একটা অংশ হয়ে গেল তাঁর। শৌর্যর ধারণা, “এতে কোনো সন্দেহ নেই যে পৃথিবীতে রং আছে বলে পৃথিবীটা এত সুন্দর। তবে রং আমাদের অনেক সময়েই পরিস্থিতির মর্ম থেকে ভাবনাটা সরিয়ে দেয়। তাই আমি আমার ছবিতে সবসময়ই যে গল্প বলার চেষ্টা করি তা নয়। তবে যে ছবিই তুলি, চেষ্টা করি ছবির লক্ষ্যবস্তুটিতে যেন তার আসল সৌন্দর্যটা প্রকাশ পায়।” তাই হয়তো তাঁর বেশিরভাগ ছবিই সাদা-কলোর মধ্যে আটকে যায়। তবে ব্যতিক্রম আছে বটে। যেমন একটি ছবির নাম- Time Walker। কথায় আছে না? ব্যতিক্রম-ই নিয়মের প্রমাণ। আজকের ছবিমহলে রইল শৌর্য সরকারের বাছাই করা ছয়টি ছবি। আসুন, গ্যালারি ঘুরে দেখি। 

আলোর বিচ্ছুরণে অদ্ভুত সেইসব দৃশ্য, ঘিরে রাখছে জাদু-বিনিময় বর্ণময়তা আসলে একটি ভাবনার নাম, একটি চরিত্র বহু যুগ একা আর একা দেখার চোখ বা চোখের দেখা, যেন নেশা লাগছে দেখাদের মুখ এবং দেহের ব্যবধান সামান্যই আলোর ব্যবধান সামান্যই, পাশাপাশি জুড়ে থাকে সাজানো চরিত্র পাখিটার গায়ে রং ঢেলে দিলেই সে একা

Developed by DXDasia