
বঙ্গদর্শনের গ্যালারি। রাণা পাণ্ডের ছয়টি ফ্রেমের ছবিমহল…
"Keep your face always toward the sunshine- and shadows will fall behind you."
স্মৃতি আঁকড়ে পড়ে থাকা এক একটা বিকেল এলে খুব করে তেতলার ঘরে চোখ যায়। ফুরনো বিকেলে সন্ধে নামে ধীরে। হালকা আলোয় ক্ষীণ দেখা যায় পুরোনো মফস্সল, চেনা গাছগাছালি, চেনা বাড়ির রান্নাঘর, হিমশীতল পাহাড় অথবা নিজেকেই। নিজের যাচাইয়ের পথ ক্রমশ চওড়া হয়। তরুণ আলোকচিত্রী এমনটাই ভাবেন। এই যাচাইয়ের পথে পাঠ করে নিতে চান নিজেকেই। রাণার ছবির ফ্রেম পরতে পরতে জানান দেয়, খোঁজ হতে হবে সম্পূর্ণ নিজের, নিজস্ব। রাণা পাণ্ডে গত পাঁচ বছর ধরে কলকাতাকে ঘিরে ছবির মাধ্যমে একটা গল্প বলার চেষ্টা করছেন। রাস্তা এবং মানুষের নানা আর্থসামাজিক প্রেক্ষাপটের অন্তরঙ্গ জীবন নিয়েই তাঁর কাজ। রাণা বলেন, “আমি যেভাবে জগৎটাকে দেখি, কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে আমার প্রতিক্রিয়া কেমন হয়, কীসের মধ্যে আমি নিজেকে আবিষ্কার করে মজা পাই- সেগুলোকে প্রকাশ করার একটা সুযোগ দিয়েছে আমার ফটোগ্রাফি।” ছবিমহলে আজ রাণা পাণ্ডে। আর পাঁচটা গ্যালারিতে যেভাবে ছবি দেখেন, মতামত জানান- এখানেও তাই। রাণা পাণ্ডে’র বাছাই করা ছয়টি ছবি তোলা রইল এখানে। আসুন, ঘুরে আসি।
ভোর
দৃষ্টি
বহুস্বর
আবহমান
আরও পড়ুন
হেঁটে দেখতে শিখুন…
নির্বাক
সত্যি রূপকথা
