ট্যাক্সি থেকে কুড়িয়ে পাওয়া ক্যামেরা দিয়ে ছবি তোলা শুরু নিমাই ঘোষের

প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষ

প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী নিমাই ঘোষ। ট্যাক্সির মধ্যে হঠাৎই কুড়িয়ে পাওয়া একটি ক্যামেরা দিয়ে তাঁর ছবি তোলা শুরু। চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়কে যিনি ফ্রেমবন্দি করে ‘আনকাট সত্যজিৎ’ হিসাবে বিশ্বের সামনে পৌঁছে দিয়েছিলেন, তিনি নিমাই ঘোষ। একদিন হঠাৎ করেই খবর পেলেন সত্যজিৎ রায় ‘গুপী গাইন বাঘা বাইন’-এর শুটিং করছেন বোলপুরে। ক্যামেরা নিয়ে চলে গেলেন নিমাই। সেটা ছিল রিহার্সাল। সত্যজিৎ রায়কে সেই প্রথম ক্যামেরাবন্দি করা।

নিমাই ঘোষের ক্যামেরায় সত্যজিৎ রায় 

নিমাই ঘোষ আসলে নেপথ্যেই রয়ে যেতে চেয়েছিলেন বরাবর। যে কারণে নিজের মতো সত্যজিৎবাবুকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। সাদা-কালোতেই তিনি বেশিরভাগ ছবি তুলেছেন সাধারণ ক্যামেরায়, কখনো ফ্ল্যাশ ব্যবহার না করে। সাদা-কালোর কল্পনাদীপ্ত বিভাজন, ধূসরের নানা মাত্রার বিশ্লেষণের মধ্য দিয়ে ব্যক্তি ও পরিবেশের ভেতর বাস্তবোত্তীর্ণ অনির্বচনীয় এক পরিমণ্ডল গড়ে তোলার প্রয়াস, তাঁর ছবির অন্যতম বৈশিষ্ট্য। কোথাও তিনি দৃশ্যকে ভাঙেননি। স্বাভাবিকতাতেই সংস্থিত থেকেছেন। অথচ উপস্থাপনার গুণে সেই স্বাভাবিকতায় গভীরতর মাত্রা ব্যঞ্জিত হয়েছে। আলোকচিত্রী হিসেবে এখানেই তাঁর সার্থকতা।

আলোকচিত্রী- নিমাই ঘোষ 

সিনেমা ছাড়াও নাটক, মুখাবয়ব, নিসর্গ, আদিবাসী ইত্যাদি বিষয় নিয়েও কাজ করেছেন। আজ সকালে মারা গেলেন নিমাই ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছেন ৮৬ বছর। তাঁকে বঙ্গদর্শনের শ্রদ্ধা। 

Developed by DXDasia