রাম রহিমের গ্রেপ্তারের প্রতিবাদে অশান্তি হরিয়ানা-পাঞ্জাবে

বিভিন্ন থানা ও সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দিয়েছেন অনুগামীরা

ডেরা সাচ্চা সৌদা-র প্রধান গুরমিত রাম রহিম সিঙ্ঘকে দোষী সাব্যস্ত করল বিশেষ সিবিআই আদালত। আর তারপরেই আদালত চত্বরের বাইরে তাণ্ডব। লাঠি, বাঁশ, ইট-পাথর দিয়ে পুলিশের ওপর হামলা চালান রাম রহিমের অনুগামী ও ভক্তেরা। লাঠি ও কাঁদানে গ্যাস প্রয়োগ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনতে পারায় শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। তাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে একটি সূত্রে খবর। আবার অন্যান্য কয়েকটি সূত্রের বক্তব্য, মৃতের সংখ্যা ১২। আহত ২০০ জনেরও বেশি। পাঞ্জাবের দুটি রেলস্টেশনে আগুন লাগিয়ে দিয়েছেন রাম রহিমের অনুগামীরা। পাঞ্জাব-হরিয়ানার একাধিক থানা ও সরকারি দফতরেও আগুন লাগানো হয়েছে। পাঁচকুলায় ইতিমধ্যেই জারি হয়েছে কার্ফু। পঞ্জাবের ভাতিন্ডা, মনসা, মুকতাসর, ফিরোজপুরেও কার্ফু জারি হয়েছে।

Developed by DXDasia