ছাত্রলীগ নেত্রীরা জড়িয়ে পড়লেন পেয়ারা পাড়ার লড়াইয়ে

পেয়ারা নিয়ে বাংলাদেশে রাজনৈতিক সংঘর্ষ আহত ৯

বাংলাদেশের বরিশালের বিএম কলেজের বনমালী ছাত্রীনিবাসে পেয়ারা পাড়া নিয়ে ছাত্রলীগ নেত্রীদের চুলোচুলি ও সংঘর্ষে আহত ;অন্তত ৯ জন।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রীনিবাসে ওই ঘটনা ঘটে। এতে আহত তিন জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রী নিবাসের ২নং ভবন কাকলী'র সামনে একটি পেয়ারা গাছ রয়েছে। সেখানে একটি শেড নির্মাণ করা হবে। এতে গাছটি কাটা পড়বে। তাই লীগনেত্রীরা কয়েকজন সেখানে গিয়ে গাছ থেকে পেয়ারা পাড়তে শুরু করেন। এই সময় তাঁদের বিরোধী পক্ষ পেয়ারা পাড়তে বাধা দেয়। প্রথমে তর্কাতর্কি হয়। তার পর লাঠি নিয়ে হামলা।

অন্যান্য ছাত্রী ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়করা এসে গোলমাল থামায়। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Developed by DXDasia