
৬০ হাজার বুথে হবে শান্তি কমিটি
মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালের ‘আচরণের’ নিন্দা করেছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার জানালেন, শুধু পুলিশের উপরে ভরসা না রেখে রাজ্য সরকার চাইছে রাজ্যজুড়ে ‘শান্তি রক্ষা কমিটি’গঠন করতে। সেই কমিটিতে সব ধর্ম, সব বর্ণের মানুষ থাকবেন। রাজ্যে মোট ৬০ হাজার বুথে এই কমিটি তৈরি হবে। প্রতিটি কমিটিতে থাকবেন ১৫ জন করে সদস্য। এই কমিটি পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার শান্তি রক্ষা করবে। কেউ অশান্তি তৈরির চেষ্টা করছে কিনা তাও নজরে রাখবে এই কমিটি। বিজেপির বিরুদ্ধেও এ দিনও কড়া মন্তব্য করেন তিনি। তিনি বলেন অশান্তি তৈরি করতে উসকানি দিচ্ছে বিজেপি।
