
পুজোর আগেই কলকাতার ট্যাক্সিতে চালু হচ্ছে এই পরিষেবা
কলকাতার ট্যাক্সিতে এবার বসছে কার্ড সোয়াইপ মেশিন। পুজোর আগেই শহরের সব হলুদ ও নীল-সাদা ট্যাক্সিতে বসে যাবে এগুলি। ফলে যে-কোনও যাত্রী – দেশি বা বিদেশি – ডেবিট কার্ডেই মেটাতে পারবেন ট্যাক্সির ভাড়া। অনেক বিদেশি পর্যটক ডলার নিয়ে আসেন। এই ক্যাশলেস পদ্ধতিতে ট্যাক্সির পেমেন্ট করা হম্ভব হলে, ডলার ভাঙানোর ঝামেলাও পোহাতে হবে না তাঁদের। আগামী বুধবার থেকেই শহরের ১০০০ ট্যাক্সিতে চালু হচ্ছে এই পরিষেবা। শুধু ডেবিট কার্ড নয়, যে-কোনও কার্ড সোয়াইপ করেই ভাড়া মেটাতে পারবেন যাত্রীরা।
প্রাথমিক ধাপে, এই মেশিন-বসানো ট্যাক্সি বেশিরভাগই পাওয়া যাবে এয়ারপোর্টে। পরে আস্তে আস্তে শহরের অন্যান্য ট্যাক্সিগুলিতেও এই ব্যবস্থা চালু করা হবে।
