অবসরপ্রাপ্ত নার্সের অনুদানে তৈরি হল রোগীর পরিজনদের আশ্রয়স্থল

প্রাক্তন নার্স সুজাতা সরকার দান করলেন পাঁচ লক্ষ টাকা

ঝাড়গ্রাম জেলা হাসপাতালের প্রাক্তন নার্স সুজাতা সরকার। বাড়ি রঘুনাথপুর এলাকায়। ২০১০ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। সেই নার্সের দান করা পাঁচ লক্ষ টাকায় ঝাড়গ্রাম হাসপাতালে তৈরি হল রোগীর পরিজনদের আশ্রয়স্থল। ১৪ জুন সেই আশ্রয়স্থলের উদ্বোধন করলেন রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। সুজাতা হাঁসদার ভাই পলাশ সরকার কিছু বছর আগে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁকে রেফার করা হয় কলকাতায়। টাকা থাকলেও লোকবলের অভাবে ভাইকে কলকাতা নিয়ে যেতে পারেননি। যার ফলে একমাত্র ভাইকে চিরতরে হারাতে হয় তাঁকে। তারপরেই সুজাতা হাঁসদা ঠিক করেন যে টাকা ভাইয়ের চিকিৎসার জন্য খরচ করতে পারেননি, তা বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করবেন। 

সুজাতাদেবীর একমাত্র ভাই পলাশ সরকার বছর খানেক আগে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি হন। তাঁকে কলকাতায় রেফার করা হয়। টাকা থাকলেও লোকবলের অভাবে সুজাতাদেবী তাঁকে কলকাতা নিয়ে যেতে পারেননি। যার ফলে পলাশবাবু মারা যান। তারপরই সুজাতাদেবী ঠিক করেন, ভাইয়ের অসুস্থতার জন্য যে টাকা খরচ করতে পারেননি, সেই টাকা কল্যাণমূলক কাজে ব্যয় করবেন তিনি। তারপর ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীর পরিজনদের আশ্রয়স্থল তৈরির ইচ্ছে প্রকাশ করেন। বাঁচতে হলে মানুষের মতো বাঁচতে হবে- এই আপাত কঠিন বাক্যটি পাথেয় করেই সুজাতা হাঁসদা এগিয়ে চলেছেন স্বপ্নের কেন্দ্রবিন্দুতে। এমনও কিছু মানুষ আছেন, এমনও কিছু ডাক্তার-নার্স আছেন, যাঁরা অন্যের সেবায় সবটা দিয়ে দিতে চান।

Developed by DXDasia