পথদিশা অ্যাপে এবার জেলার বাসের খবর

অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বিভিন্ন বাসের অবস্থান

কলকাতার সীমা ছাড়িয়ে এবার জেলার তথ্যও পাওয়া যাবে পথদিশা অ্যাপে। মার্চ মাসে রাজ্য সরকার চালু করে এই অ্যাপটি। এতদিন এর মাধ্যমে সরকারি বাসগুলির জিপিএস লোকেশন ও দক্ষিণেশ্বর কালীবাড়িতে যেসব বাস যায়, শুধুমাত্র সেই সম্পর্কেই জানা যেত। এবার থেকে, যে যে বাস কলকাতা থেকে হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর যায়, সেগুলিও অন্তর্ভুক্ত হবে অ্যাপে। এছাড়াও মায়াপুর, বেলুড় মঠ, কামারপুকুর, জয়রামবাটি, ফুরফুরা শরীফ ইত্যাদি ধর্মীয় স্থানে যে বাস যায়, তাদেরও অবস্থান জানা যাবে। আগস্ট মাসের মধ্যেই এই পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।

Developed by DXDasia