ফেরি, ট্রামের খবর এবার পথদিশা অ্যাপে

দুর্গাপুজোর আগে আরও ৩০০টি বাসের গতিবিধিও অন্তর্ভুক্ত হবে এই অ্যাপে

এবার থেকে ফেরি ও ট্রামের গতিবিধির হদিশও দেবে পথদিশা অ্যাপ। ডিসেম্বর মাস থেকে অ্যাপটিতে অন্তর্ভুক্ত হবে এই পরিষেবা। পাশাপাশি, ইতিমধ্যেই ৭০০টি সরকার পরিচালিত বাসের হদিশ থাকলেও, দুর্গাপুজোর আগেই আরও ৩০০টি বাসের গতিবিধি জানানো হবে পথদিশা অ্যাপে।

এই মুহূর্তে হুগলি নদীতে ৩০টি ফেরি পারাপার করে। কলকাতা শহরে ট্রামও চলে ৮০টির কাছাকাছি। প্রচুর মানুষ এই পরিবহণ মাধ্যমগুলি ব্যবহার করেন। ইতিমধ্যেই ৬১০০০ মানুষ ডাউনলোড করেছেন এই অ্যাপ। পশ্চিমবঙ্গ সরকারের এই অ্যাপটি থেকে রুট ও সময়ের পাশাপাশি জানা যায় বাসগুলির সঠিক অবস্থান। নতুন ফেরি ও ট্রামের তথ্য অন্তর্ভুক্ত হলে, সাধারণ মানুষের মধ্যে আরও জনপ্রিয় হবে এই অ্যাপ।

Developed by DXDasia