
একঝলকে দেখে নিন বিজ্ঞপ্তিতে আর কী কী বলা হয়েছে
করোনা দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজ্যে শুরু হচ্ছে আংশিক লকডাউন। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে শপিং মল, সিনেমা হল। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে রেস্তোরাঁ, বিউটি পার্লার, স্পা, জিম, স্যুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স। বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত, আর দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত। আংশিক লকডাউনের আওতা থেকে বাদ ওষুধের দোকান, মুদিখানা। হোম ডেলিডারি ও অনলাইন শপিংয়ের ক্ষেত্রেও জারি হচ্ছে না কোনও বিধি-নিষেধ।
উল্লেখ্য, গণনার দিন সব ধরনের জমায়েতে রাজ্য সরকার নিষেধাজ্ঞা জারি করেছে।
একঝলকে দেখে নিন বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছেঃ
১) সমস্ত শপিং কমপ্লেক্স, মল, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্তোরাঁ, বার, স্পোর্টস কমপ্লেক্স, জিম, স্পা, সুইমিং পুল বন্ধ থাকবে। চালু থাকবে হোম ডেলিভারি ও অনলাইন সার্ভিস।
২) সমস্ত রকম সামাজিক, সাংস্কৃতিক-সহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ।
৩) সমস্ত বাজার-হাট সকাল ৭টা থেকে ১০টা এবং দুপুর ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। চালু থাকবে ওষুধের দোকান ও মুদিখানার দোকান।
৪) নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটগণনার দিন সমস্ত জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ। করা যাবে না কোনওরকম বিজয় যাত্রা ও শোভাযাত্রা।
৫) এই বিজ্ঞতির কোনওরকম অন্যথা হলে ২০০৫ সালের ডিস্ট্রিক্ট্র ম্যাজিস্ট্রেট আইনে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
