
সাব হেড-৩০ জুন পেরিয়ে গেছে, প্যান-আধার লিঙ্ক করানো হয়নি? চিন্তা নেই
৩০ জুনের মধ্যে আধার কার্ডের নম্বর না-জুড়লে প্যান কার্ড বাতিল হবে না। তবে অনলাইনে আয়করের রিটার্ন জমা দিতে গেলে আধার নম্বর বাধ্যতামূলক বলে জানাল আয়কর দপ্তর।
প্যানের সঙ্গে আধার নম্বর না জুড়লে প্যান কার্ড বাতিল হবে কিনা এই প্রশ্ন নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল দেশজুড়ে। এই প্রশ্নের উত্তরেই আয়কর দপ্তর জানাল, না, ৩০শে জুনের মধ্যে লিঙ্ক না করালে প্যান বাতিল করা হবে না। তবে ১লা জুলাই থেকে প্যান কার্ডের জন্য আবেদন করতে হলে আধার নম্বর আবশ্যক। শনিবার থেকে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে গেলে আধার নম্বর আবশ্যক। তবে সে ক্ষেত্রে আধার না থাকলে তার জন্য যে আবেদন করা হয়েছে সেই ফর্ম দাখিল করতে হবে।
রিটার্ন দাখিলের সময় আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করানো না থাকলে আইটিআর দাখিলের সময় আধার নম্বর দিলেও চলবে।
