নেদারল্যান্ডের প্রদর্শনীতে বাঙালি শিল্পীর ছবি

ছোট থেকেই ছবি আঁকাই ছিল তার খেলার সঙ্গী

আজ থেকে শুরু হচ্ছে দ্য হেগ আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী উৎসব। নেদারল্যান্ডে শুরু হওয়া এই উৎসবে একমাত্র ভারতীয় হিসাবে প্রদর্শিত হবে দেবরাজ বেরার ছবি। ৩০ অগস্ট পর্যন্ত চলা এই প্রদর্শনীতে বিশ্বের ৮০টি দেশের শিল্পীদের আঁকা ছবি থাকবে।

ডায়মন্ড হারবারের প্রত্যন্ত গ্রাম থেকে দ্য হেগ। দেবরাজের কথায়, ছোট থেকেই রং-তুলি নিয়ে খেলা করতাম। বহু পথ অতিক্রম করে আজ একটা স্বপ্ন সফল হতে চলেছে। বাবা ছিলেন ভ্যান চালক। কিন্তু আর্থিক অনটনের জন্য আর্ট কলেজে পড়াশুনা করতে পারেননি। কিন্তু এই ভালবাসাই তাকে পৌঁছে দিল বিশ্বদরবারে। সংসারের অভাব অনটনের মধ্যেও শিল্পী এঁকে চলেছেন একের পর এক ছবি।

দ্য হেগ এর পাশাপাশি কলকাতা শহরেও চলবে দেবরাজের ছবির প্রদর্শনী। যাদবপুরের ত্রিকোণ পার্ক ক্রিয়েটিভ গ্যালারিতেও প্রদর্শনীটি চলবে ১২ অগস্ট থেকে ১৬ অগস্ট পর্যন্ত। দেখা যাবে শিল্পীর ২০টি ছবি। দেবরাজের শিক্ষক ও পথপ্রদর্শক অলোক পালের কথায়, ছেলেটি চোখে বড় শিল্পী হওয়ার স্বপ্ন দেখেছি। আশা করছি দেশে-বিদেশের এই দুটি প্রদর্শনীর মাধ্যমে দেবরাজের জীবনে নতুন দিকের সূচনা করবে।

Developed by DXDasia