দুই বাংলার যোগাযোগ আরও দৃঢ় করতে চলেছে ‘পদ্মা’ সেতু

খুব সহজেই কলকাতা-সহ ভারতের যেকোনো অঞ্চলে যাতায়াত করা যাবে

বাংলাদেশের পদ্মা নদীর উপর চলছে দীর্ঘ পদ্মা সেতু নির্মাণের কাজ। দ্রুত গতিতে সেই কাজ চলছে। এই সেতু নির্মাণ হলে শুধুমাত্র বরিশাল, খুলনা, যশোর বা ফরিদপুরের মানুষই নয়, উপকৃত হবেন দুই বাংলার মানুষ। খুব সহজেই কলকাতা-সহ ভারতের যেকোনো অঞ্চলে যাতায়াত করতে পারবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হবে।

এখন পদ্মা সেতুর ১ হাজার ৯৫০ মিটার অর্থাৎ দুই কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ২৯৪ পাইলের মধ্যে ২৬২টি পাইল ড্রাইভ সম্পন্ন হয়েছে। বাকি ৩২টি পাইল ড্রাইভের কাজ চলছে। ৪২টি পিলারের মধ্যে কাজ শেষ হয়েছে ২৫টি পিলারের। বাকি ১৭টি পিলারের কাজ চলছে। তিন মিটার পরিধির একেকটি পাইল ১২২ মিটার পদ্মার তলদেশে গিয়ে থামছে। কোটি কোটি মানুষের স্বপ্ন এই সেতুবন্ধন, তা দ্রুত সম্পন্ন হবে জেনে খুশি দুই বাংলার মানুষ।

Developed by DXDasia