রাজ্যে প্রথম ধানের সংগ্রহশালা

পুরনো ও স্থানীয় ধানগুলির সঙ্গে কৃষি গবেষণাগারগুলিতে যে নতুন প্রজাতির ধান উৎপাদন করা হচ্ছে সেগুলোও পাওয়া যাবে এই সংগ্রহশালায়

নদিয়া জেলার ফুলিয়াতে রাজ্যে প্রথম ধানের মিউজিয়াম তৈরি করছে কৃষি দপ্তর। মিউজিয়ামে রাখা হবে রাঁধুনি পাগল, রাধা তিলক, কনকচূড়, বাদশাভোগের মত প্রায়  ৪৫০ প্রজাতির পুরনো সহ নতুন প্রজাতির ধানও। পুরনো ও স্থানীয় ধানগুলিকে ফিরিয়ে আনতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। সংরক্ষণ ও গবেষণার কাজ করা হবে এই সংগ্রহশালায়। রাইস মিউজিয়াম তৈরির জন্য ৭১ লক্ষ টাকা বরাদ্দ করেছে কৃষি দপ্তর।

Developed by DXDasia