এবার হাসপাতালে ভর্তি না করেই হবে ব্রেন টিউমার অপারেশন

অস্ত্রোপচার হবে কোনো রক্তপাত ছাড়াই

ব্রেন টিউমার অপারেশন হলে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। থেমে থাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ। তবে, এবার মুশকিল আসান করে এই মহানগরের একটি হাসপাতালে ছোটো এবং মাঝারি ব্রেন টিউমারের অপারেশন সম্ভব হবে আউটডোরেই।

বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে এরকমই ব্যবস্থা হতে চলেছে। তেজক্রিয়তা নির্ভর গামা নাইফ ব্যবহার করে ছোটোখাটো ব্রেন টিউমারের অপারেশন হবে সেখানে। কোনো ধাতব ছুরি-কাঁচির ব্যবহার নেই। ফলে হবে না কোনো রক্তপাত। প্রয়োজন নেই হাসপাতালে ভর্তি হবারও । গোটা পূর্ব ভারতে এই পরিষেবা নজিরবিহীন। তবে এই ধরনের অস্ত্রোপচার খুবই ব্যয়সাপেক্ষ।

পাশাপাশি বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-র চালু হতে চলেছে ব্রেন পেসমেকার লাগানোর বন্দোবস্ত। এছাড়া, করোটি না খুলে মস্তিষ্কের ভেতর থাকা টিউমারের বায়োপসি করার অত্যাধুনিক পরিষেবা স্টিরিওট্যাকটিক বায়োপসিও শুরু হবে এখানে। 

Developed by DXDasia