
৩ জেলায় ৩২টি জৈব গ্রাম তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি দপ্তর
শহরাঞ্চলে জৈব শাক-সবজি সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়ছে, সঙ্গে বাড়ছে চাহিদা। চাহিদার ক্রম বৃদ্ধির জন্য রাজ্যের কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর জৈব চাষের উপর জোর দিচ্ছে। এই ধরণের চাষ করার জন্য চারটি জেলা- উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলী কে নির্বাচিত করা হয়েছে। এই জেলার অন্তর্গত ৩২টি গ্রাম নিয়ে তৈরি করা হবে জৈব গ্রাম। এছাড়া ৫০ একর আয়তনের ১২০ টি ক্লাস্টার এবং ১৯৪টি খামার তৈরি করে জৈব চাষ করা হবে। এই জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।
এই কাজের পর্যবেক্ষণ করার পরেই জৈবিক চাষের নীতির খসড়াও তৈরি করা হবে। অনেক বেসকারি সংস্থাও এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
