মুক্ত সংশোধনাগার এবার মেদিনীপুরে

মুক্ত সংশোধনাগারে রাখা হয় ১৫ বছর ধরে সাজাভুক্ত আসামীদের

লালগোলা, রায়গঞ্জ ও দুর্গাপুরের পর রাজ্যের চতুর্থ মুক্ত সংশোধনাগার হবে মেদিনীপুরে। সম্প্রতি রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এমনই ঘোষণা করেন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস।

মুক্ত সংশোধনাগারে রাখা হয় ১৫ বছর ধরে সাজাভুক্ত আসামীদের। অন্যান্য জেলের সঙ্গে এর পার্থক্য হল, বন্দিরা অনেক খোলামেলা এবং জেলের বাইরে যেতে পারেন। সন্ধ্যা ৬টার পর্যন্ত জেলের বাইরে কাজ করতে পারেন। মুক্ত সংশোধনাগারে বন্দিরা তাদের পরিবার নিয়েও থাকতে পারেন। এই বিষয়ে কারা দপ্তরের তরফে জানানো হয়েছে- নতুন এই সংশোধনাগারে এখন ৫০ জন বন্দিকে রাখা হবে। এখন সম্ভব না হলেও পরবর্তীকালে এখানকার বন্দিরাও তাঁদের পরিবারকে নিয়ে থাকতে পারবেন। বাড়িগুলি হবে দোতলা। একটি ঘরে দুই থেকে তিনজন বন্দিকে রাখা হবে। বন্দিদের দেখাশোনা করার জন্য থাকবে ১১ জন কর্মী। আপাতত রাজ্যের তিনটি মুক্ত সংশোধনাগারের সদস্য সংখ্যা ২০০। এই ধরনের সংশোধনাগারের মাধ্যমে বন্দিরা স্বাভাবিক জীবন যাপনে অভ্যস্ত হয় এবং বাইরে বেরিয়ে উপার্জনে পথও খুলে যায়।  
   
 

Developed by DXDasia