অনলাইনে আইআইটি প্রবেশিকা

অনলাইনে আইআইটি তবে বাড়িতে

আগামী শিক্ষাবর্ষ থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি–র প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে অনলাইনে। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঘরে বসে নয়। পরীক্ষা দিতে হবে পূর্বনির্ধারিত পরীক্ষাকেন্দ্রে গিয়ে।  বর্তমানে অপটিক্যাল মার্ক রিডিং বা ওএমআর শিটে পরীক্ষা দিতে হয়। জয়েন্ট অ্যাডমিশন বোর্ডের চেয়ারম্যান ভাস্কর রামমূর্তি বলেছেন, ‘২০১৮ থেকে জয়েন্ট এন্ট্রান্সের অ্যাডভান্সড পরীক্ষা অনলাইনে নেওয়া হবে। সেই পথে হাঁটবে আইআইটি প্রবেশিকা পরীক্ষাও।’ এ বিষয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।
 

Developed by DXDasia