শপথগ্রহণ করলেন রামনাথ কোবিন্দ

তাঁকে শপথ পাঠ করান দেশের প্রধান বিচারপতি জেএস কোহর

ভারতের চতুর্দশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন রামনাথ কোবিন্দ। তাঁকে শপথ পাঠ করান দেশের প্রধান বিচারপতি জেএস কোহর। সংসদ ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি হামিদ আনসারি, বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।

সংবিধানের ৫৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরিচালিত হয় এই শপথগ্রহণ পর্ব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ গ্রহণ করার পর, বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে চেয়ার বদল হয় তাঁর। নতুন রাষ্ট্রপতির সম্মানে দেওয়া হয় ২১টি গান স্যালুট। এরপর রামনাথ কোবিন্দ প্রণব মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন রাষ্ট্রপতি ভবনে। সেখানে নতুন রাষ্ট্রপতিকে তাঁকে;গার্ড অব অনার; দেওয়া হয়। এরপর দেশের তিন সামরিক বাহিনীর প্রধানেরা দেখা করতে আসেন রাষ্ট্রপতির সঙ্গে। এই সাক্ষাতের পরেই, আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন কোবিন্দ।

Developed by DXDasia