কন্যাশ্রীর আওতায় এবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও

শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কথা ঘোষণা করেন মমতা ফেসবুক

কন্যাশ্রী প্রকল্পের আওতায় এবার বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্রীরাও। শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য উদযাপনের মঞ্চে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এখন অনেক মেয়েরা উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে। স্কুলের মেয়েদের জন্য আমাদের রয়েছে K1 এবং কলেজের মেয়েদের জন্য রয়েছে K2। বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য আমরা K3 চালু করব। যারা ৪৫% নম্বর পাবে তাদের ২৫০০০ টাকা স্কলারশিপ দেওয়া হবে।’

প্রসঙ্গত, ২০১৭ সালের জুন মাসে বাংলার এই প্রকল্প রাষ্ট্রসংঘের তরফ থেকে ৬২টি দেশের ৫৫২টি সামাজিক প্রকল্পকে হারিয়ে নিয়ে আসে সেরার সম্মান।

Developed by DXDasia