উত্তর কোরিয়ার ওপর অবরোধ জারি করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

মিত্র দেশ চিনও সম্মতি জানিয়েছে এই অবরোধে

বিবিসি সূত্রে খবর, সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও অবরোধ আরোপ করল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। রাশিয়া এবং উত্তর কোরিয়ার মিত্র দেশ চিনও এই অবরোধে সম্মতি জানিয়েছে। ২০০৬-এর পর এ নিয়ে দেশটির ওপর অষ্টমবারের মতো অবরোধের প্রস্তাব আনা হল। সোমবার নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা অবরোধের প্রস্তাবের পক্ষে পড়েছে ১৫ ভোট, আর বিপক্ষে একটিও না। যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ জারির জন্যে এই বৈঠকের আহ্বান জানায়। 

আগস্টের শেষ দিকে উত্তর কোরিয়ার ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র জাপানের আকাশসীমা অতিক্রম করে, আর তারপর থেকেই তোড়জোড় শুরু হয় নতুন করে ব্যবস্থা নেবার। যদিও নিরাপত্তা পরিষদে সোমবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আরও কঠোর ব্যবস্থা থেকে সরে আসা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনও বলেছিলেন যে, যেসব দেশ উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য করবে তাদের সাথেও সম্পর্ক ত্যাগ করা হবে। 

Developed by DXDasia