
‘জ্যাক ডেভিস, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি, চতুর্থ শ্রেণী’
গোটা গোটা অক্ষরে চিঠি লিখে নাসাকে পাঠিয়েছে জ্যাক। তার বক্তব্য, ‘আমার নাম জ্যাক ডেভিস। প্ল্যানেটরি প্রোটেকশন অফিসারের চাকরিটার জন্য আমি আবেদন করতে চাই। হতে পারে আমার বয়স ন’বছর, কিন্তু আমিই এই চাকরিটার জন্য সেরা।’ তার মতে, ছোট বলেই ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে সহজে মিশে যেতে পারবে এবং তাদের মতো ভাবতে পারবে সে। নিজের যোগ্যতার পরিচয় দিতেও ভোলেনি জ্যাক। দিদি তাঁকে খ্যাপায় ‘ভিনগ্রহের প্রাণী’ বলে; ভিনগ্রহের প্রাণীদের নিয়ে সব সিনেমা ওর দেখা। ভিডিও গেমও খেলতে পারে দারুণ। চিঠির শেষে নিজের পরিচয়ও লিখে দিয়েছে সে – ‘জ্যাক ডেভিস, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি, চতুর্থ শ্রেণী’।
তেমনই, নাসাও জ্যাকের চিঠির উত্তর দিয়েছে যত্ন করে। প্ল্যানেটরি সায়েন্স ডিভিশনের ডিরেকটর জেমস এল গ্রিন লিখেছেন, ‘তুমি যে গ্যালাক্সিদের রক্ষাকর্তা, তা আমি জানি। তুমি প্ল্যানেটরি প্রোটেকশন অফিসার হতে চাও শুনে আমরা খুব খুশি।’ পাশাপাশি এও লিখেছেন, ‘আমরা তো সবসময়ই ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানী ো ইঞ্জিনিয়ারদের খুঁজে চলেছি। তুমি আপাতত মন দিয়ে পড়াশোনা করো। ভালো রেজাল্ট করো। আশা করি খুব শিগগির তোমার সঙ্গে নাসায় দেখা হবে।
