শীতকালে ভিনরাজ্য থেকে অভিনব উপহার পেল পুরুলিয়া

এল তিন নতুন অতিথি

সাধারণ হরিণের থেকে আকারে বেশ খানিকটা বড়ো। মানুষ এদের সম্বর নামে ডাকে। এরকমই তিনটি প্রাণীকে ঝাড়খণ্ড থেকে আনা হল পুরুলিয়ায়।

রাঁচির কালামাটি বিরসা মৃগ বিহার থেকে লরিতে ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করে মঙ্গলবার রাতে তারা পুরুলিয়া এসেছে। এই জেলায় অবস্থিত সুরুলিয়া মিনি জু-তে রাখা হয়েছে সম্বরগুলিকে। মাসখানেক এনক্লোজারে রেখে এদের পর্যবেক্ষণ করা হবে। তারপর অন্য হরিণদের সঙ্গেই থাকবে তারা। সাধারণ দর্শনার্থীরা তখন এদের দেখতে পারবেন। সম্বরগুলির মধ্যে রয়েছে দু’টি মাদি ও একটি পুরুষ। দীর্ঘ যাত্রার পরও তাদের শরীর ও মন-মেজাজ চাঙাই আছে। 

এখনও সম্বরগুলির কোনো নাম রাখা হয়নি। সামনের বন্যপ্রাণ দিবসে এদের নামকরণ হতে পারে। আগামী বছরে নতুন লেপার্ড, জঙ্গল রেড ফাউল, হায়না, লেসার ক্যাটও আনা হবে সুরুলিয়াতে। 

(ছবি-প্রতীকী) 

Developed by DXDasia