সাত বছর পর নতুন গান নিয়ে ফিরে আসছে ‘লক্ষ্মীছাড়া’

থাকবে একটি মিউজিক ভিডিও

দীর্ঘ সাত বছর পর আবার নতুন গান নিয়ে আসতে চলেছে বিখ্যাত ব্যান্ড লক্ষ্মীছাড়া। বাংলা রকের শ্রোতাদের জন্য সুখবরই বটে। থাকবে একটি মিউজিক ভিডিও। শেষ হয়ে গিয়েছে গানের রেকর্ডিং। মাস দেড়েকের মধ্যেই শ্রোতাদের কানে কানে ঘুরবে এই গান। গানটির মূল বিষয় শহর কলকাতা। এর আগেও লক্ষ্মীছাড়ার গানে কলকাতা ঘুরে ফিরে এসেছিল নতুন আঙ্গিকে। অনেক বন্ধু-চেনামুখ ঢেকে গিয়েছে অচেনায়। তাদের কীভাবে দেখতে চান তাঁরা! সেই অচেনাদের কাছে শহরটাই বা কীরকম! অচেনা মানুষগুলি ছাড়া চেনা শহরটার ছবি উঠে আসবে তাঁদের নতুন গানে। মহীনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র গৌরব চট্টোপাধ্যায় ওরফে গাবু। লক্ষ্মীছাড়ার ‘জীবন চাইছে আরো বেশী’ অ্যালবামের গান প্রবল জনপ্রিয় হয়। গত সাতবছর ধরে তাঁদের ‘মিস’ করেছেন ব্যান্ডের এক অংশের শ্রোতারা। এত বছর পর তাঁদের নতুন গান নিয়ে আশাবাদী ব্যান্ডের প্রত্যেক সদস্য।

Developed by DXDasia