
শুরু হচ্ছে অঞ্জন দত্তের নতুন ছবির শুটিং
মিউজিক্যাল ছবি এর আগেও বানিয়েছেন অঞ্জন দত্ত। কিন্তু এবার তিনি মিউজিক্যাল ফুড ফিল্মে মন দিতে চলেছেন। ছবির নাম ঠিক হয়েছে 'সাহেবের কাটলেট'। এর আগের দুটি ছবি 'আমি আসব ফিরে' এবং 'ফাইনালি ভালোবাসা' বেশ সিরিয়াস ঘরানার ছিল। বক্সঅফিস একেবারে ছুঁতে না পারলেও যারা দেখেছিলেন সেইসমস্ত দর্শকরা বেশ ভালো প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কয়েকটা কাজে ডার্ক আমেজ নিয়ে মেতেছিলেন অঞ্জন। এবার চলো লেটস গো বলে ঝাঁপিয়ে পড়েছেন সম্পূর্ণ এঞ্জয়মেন্টের দিকে। অঞ্জন দত্তের বহু পুরোনো গানও ব্যবহার করা হবে। এখনও পাওয়া খবর অনুযায়ী 'সাহেবের কাটলেট' ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে অর্জুন চক্রবর্তী, সুপ্রভাত, অম্বরীশ ভট্টাচার্য-সহ অঞ্জন দত্তকেও। খোঁজ চলছে অভিনেত্রীর। সঙ্গীত পরিচালনা করবেন নীল দত্ত। মূলত কলকাতায় শুটিং। শুরু হবে ১৫ জুলাই থেকে।
