ফারাক্কা ব্রিজের সংস্কারে নতুন মেশিন দিল এইচসিসি

দ্রুত কাজ শেষ করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার

গত ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে ফারাক্কা ব্রিজ সংস্কারের কাজ। আগামী ৩১ মার্চের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু যে গতিতে কাজ হচ্ছিল, তাতে ওই সময়ের মধ্যে কাজ শেষ হওয়া সম্ভব ছিল না। এবার কাজে গতি আনতে অত্যাধুনিক মেশিন দিয়ে সহায়তা করল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি। 

হিলসা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা গত তিন মাসের বেশি সময় ধরে ব্রিজ সংস্কারের কাজ করছে। সংস্কারের জন্যে নিয়মিত গাড়ি চলাচল করতে না পারায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আর উত্তরপূর্বের রাজ্যগুলোতে বাড়ছে বাড়ছে জিনিসের দাম। কারণ, ঘুরপথে জিনিসপত্র আসায় পরিবহন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ী এবং ক্রেতা দু’পক্ষের মানুষই। অনেক ক্ষেত্রে পচে যাচ্ছে লরির মালপত্র। বাড়ছে যানজট, নাকাল হচ্ছে সাধারণ মানুষ। সব দিক ভেবে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষকে দ্রুত ব্রিজ সংস্কারের কাজ শেষ করার অনুরোধ জানান পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই মেশিন দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এইচসিসি। এদের অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে দশ দিনের কাজ পাঁচ দিনে করা সম্ভব। এইচসিসির সাহায্যে ৩১ মার্চের আগেই কাজ শেষ করা যাবে বলে কর্তৃপক্ষের দাবি।

Developed by DXDasia