
অটোয় যাত্রী নিগ্রহ রুখতে সরকারি নির্দেশ
পুজোর আগে অটোর অসভ্যতা রুখতে ফের সক্রিয় হল রাজ্য সরকার। প্রতিবছর কয়েক হাজার অভিযোগ জমা পড়ে অটো চালকদের বিরুদ্ধে। এই সব অভিযোগের ভিত্তিতে জারি করা হচ্ছে পাঁচটি নির্দেশিকা। এই নির্দেশিকা চালু হবে ১৫ অগস্ট থেকে।
গত ২৪ জালাই পুলিশ ও অটো ইউনিয়নের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ঠিক করা হয় অটো চালকদের জন্য পাঁচটি নির্দেশিকা। নির্দেশিকাগুলি হল- ১) ১৫ অগস্টের মধ্যেই অটো থেকে সব এলইডি লাইট খুলে ফেলতে হবে, ২) বক্স লাগানো যাবে না, ৩)নির্দিষ্ট রুট ছাড়া কাটা রুটে অটো চালানো যাবে না, ৪)প্রত্যেক অটোর মালিককে স্থানীয় থানায় গাড়ির নম্বর ও চালাকের লাইসেন্সসহ নাম নথিভুক্ত করতে হবে, ৫)যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করলে ইউনিয়ানের সাহায্য পাওয় যাবে না।
কলকাতার ১২৫টি রুটে অটো সংখ্যা কত তা জানতে রুট কমিটির কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য সরকার। এই রিপোট পেশ করতে হবে আগামী ১৬ অগস্টের মধ্যে। আদালতের নির্দেশ মেনে, রুট কমিটিকে কোন রুটে কতগুলি অটো চলে বিজ্ঞাপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে এবং চালকদের পাঁচটি নির্দেশ সম্পর্কে অবগত করতে হবে।
