
নতুন ৫০ টাকার নোটের উল্টো পিঠে কর্ণাটকের হাম্পির ছবি রয়েছে
নতুন ৫০ টাকার নোট খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। নতুন নোটে প্রথামতোই মহাত্মা গান্ধীর ছবি থাকবে। এবং আরবিআই গভর্নর হিসাবে উর্জিত প্যাটেলের সই থাকবে।
নতুন ৫০ টাকার নোটের উল্টো পিঠে কর্ণাটকের বিখ্যাত স্থাপত্য হাম্পির ছবি রয়েছে। পাশাপাশি ঘোড়ার গাড়ির ছবিও রয়েছে। নতুন নোটে রঙ হতে চলেছে ফ্লুরোসেন্ট নীল রঙের।
নতুন পাঁচশো টাকার নোট যেমন দেখতে হয় অনেকটা তেমনই দেখতে করা হয়েছে নতুন ৫০ টাকার নোটটিকে। পাশাপাশি আরবিআইয়ের তরফে এটাও জানানো হয়েছে যে পুরনো ৫০ টাকার সমস্ত নোট বৈধ থাকবে। পাশাপাশি নতুন নোট বাজারে ছাড়া হবে।
