বাংলা বইয়ের ইতিহাসে এই অভিনব প্রচেষ্টা শুরু করছে শহরের এক পাবলিশিং সংস্থা

এবার শুধু বই পড়া নয় শোনাও যাবে। অডিয়ো-বুক অ্যাপের মাধ্যমে রাস্তায় চলতে চলতেই শুনতে পাবেন বাংলা গল্প ও প্রবন্ধ। বাংলা বইয়ের ইতিহাসে এই অভিনব প্রচেষ্টা শুরু করছে শহরের এক পাবলিশিং সংস্থা। এই অ্যাপ সম্পর্কে সংস্থার তরফে জানান, এমন অনেক মানুষ আছেন, যাঁরা বই পড়তে চেয়েও পড়তে পারেন না।  শারীরিক সমস্যার জন্য বা সময়ের অভাবে। তাঁদের কথা ভেবেই অডিয়ো-বুকের কনসেপ্ট। এটিই বাংলা ভাষায় প্রথম অডিয়ো বুক অ্যাপ।

আপাতত এই অ্যাপের মাধ্যমে শোনা যাবে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, প্রচেতা গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়-দের লেখা ১০০টি ছোটগল্প ও প্রবন্ধ। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্রের লেখা গল্প ও প্রবন্ধও অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। ‘পাওয়ার টকিং বুকস’ নামে অ্যাপটি গুগল প্লে’র মাধ্যমে ডাউইলোড করতে হবে। এই অ্যাপটির মাধ্যমে ছোট গল্প শুন পারবেন বিনামূল্যে। কিন্তু প্রবন্ধের জন্য ২০০ টাকা দিয়ে একবছরের সাবক্রিপশন করতে হবে। মঙ্গলবার এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন কলকাতা প্রেস ক্লাবে।

Developed by DXDasia