
আগামী ৮ জুন, শনিবার সন্ধে ৬:৩০টায় তপন থিয়েটার
প্রায় ছয় মাস পর ২৯তম অভিনয় নিয়ে কলকাতার মঞ্চে আবার ফিরছে শ্রমণ চট্টোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ‘বুকঝিম এক ভালোবাসা’। শামসুল হকের নিজস্ব ভাষাশৈলী এই নাটকে একটি চরিত্র হিসাবে প্রকাশ পেয়েছে। মনসুর, চাঁদ সুলতানা, আবুল, হায়দার, মহব্বতজং, নূরজাহান, ফিরোজ শাহ্ এইসব চরিত্র তাদের নিজস্ব দ্বন্দ্ব ও টানাপোড়েন নিয়ে প্রকাশিত হয়। তাদের ভাষা, আচার ব্যবহার, যাপন পারস্পরিক সম্পর্কের বিন্যাসে উদ্ভাসিত হয় সারা মঞ্চে। এই নাটকের যতগুলি অভিনয় এখনও পর্যন্ত হয়েছে, দর্শক বারবার আপন করে নিয়েছে শ্রমণ-সহ গোটা বুকঝিম টিমকে। রাজার মহল থেকে চাষির কুঁড়েঘর, নদী থেকে জঙ্গল সবকিছুর মধ্যেই বাস করে একটা বিরাট ক্যানভাস। ক্যানভাসের সেইসব দৃশ্যকল্প এই নাটকে সজীব এবং জীবন্ত হয়ে ওঠে।
আগামী ৮ জুন, শনিবার সন্ধে ৬:৩০টায় তপন থিয়েটারে এই নিয়ে ২৯ বার অভিনীত হতে চলেছে বুকঝিম এক ভালোবাসা। শ্রমণ ছাড়াও অভিনয় করছেন সর্বজিৎ ঘোষ এবং সোহিনী চক্রবর্তী। সঙ্গীত পরিচালনায় শুভদীপ গুহ। বাঁশিতে সুশ্রুত গোস্বামী, বাদ্যে জয়ন্ত সাহা, তালবাদ্য ও কণ্ঠ চক্রপাণি দেব এবং শুভদীপ গুহ। অনীক প্রযোজিত এই সমগ্র নাটকটি নির্দেশনা করেছেন শ্রমণ চট্টোপাধ্যায়।
৮ জুনের জন্য হল বুকিং করতে পারেন ফোনে- ৯৮৩০১১৭৯৬৪, ৯৮৩০৪৫৯২৩৮, ৯০৩৮৮৯৭১৩৭ নম্বরে।
