সারা দেশে মারণ-জীবাণু প্রতিরোধে নেতৃত্ব দেবে কলকাতা

মহানগরে তৈরি হবে ন্যাশানাল অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব

এমন অনেক ভাইরাস এবং ব্যাকটেরিয়া ছড়িয়ে আছে আমাদের চারদিকে, যেগুলোকে সাধারণ অ্যান্টিবায়োটিক রুখতে পারে না। এই সব ‘সুপারবাগ’-দের কাবু করতে গবেষণা ও নীতিনির্ধারণের জাতীয় কেন্দ্র গড়ে তোলা হচ্ছে কলকাতায়। আজ সেই প্রকল্পের উদ্বোধন।

বেলেঘাটায় আইডি হাসপাতালে ন্যাশানাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এনটেরিক ডিজিজ-এর চত্বরে ‘সুপারবাগ’-গুলির কেন্দ্রীয় ভাণ্ডার গড়ে তোলা হয়েছে। এবার কেন্দ্রীয় সরকারের প্রধান স্বাস্থ্য গবেষণাকেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর অধীনে কলকাতায় গড়ে উঠছে ন্যাশানাল অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হাব বা এএমআর হাব। তার জন্য রাজ্যের থেকে রাজারহাট-নিউটাউন এলাকায় জমি চেয়েছে কেন্দ্রীয় সরকার। 

আজকে এএমআর হাবের উদ্বোধনে উপস্থিত থাকছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভারতবর্ষের প্রধান ডাঃ হেনরিক জান বেকেদাম। এছাড়া আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল তথা কেন্দ্রীয় স্বাস্থ্য গবেষণা মন্ত্রকের সচিব ডাঃ বলরাম ভার্গব, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেনেথ আই জাস্টার, এবং আরও অনেক বিশিষ্ট বিজ্ঞানীরা হাজির থাকছেন।

Developed by DXDasia