ভারত-পাক, এক গানে দুই দেশের জাতীয় সঙ্গীত

দুই দেশের তরুণ শিল্পীদের শান্তির গান

ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তান। দুই দেশের মধ্যে উত্তেজনা আছে। তেমনি জারি আছে শান্তি প্রচেষ্টারও। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভারত এবং পাকিস্তানের একদল তরুণ শিল্পীর গাওয়া একটি গান, যাকে উদ্যোক্তারা বলছেন 'পিস অ্যানথেম' বা শান্তির জাতীয় সঙ্গীত। 'ভয়েস অব রাম' নামে শান্তির পক্ষে প্রচার চালানো ফেসবুক ভিত্তিক একটি গ্রুপ রবিবার রাতে গানটি পোষ্ট করেছে। ১২ ঘণ্টার মধ্যেই  ভাইরাল হয়েছে ভিডিওটি।রাতারাতি বেড়ে চলেছে  শেয়ারও।

Developed by DXDasia