
চীনে ব্রিকসের অন্তর্গত দেশগুলির নবম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী
ডোকা লা বিতর্কের মাঝেই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩ থেকে ৫ সেপ্টেম্বর চীনে ব্রিকসের অন্তর্গত দেশগুলির নবম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এমনটাই খবর। ওই সময়েই নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা ছিল মোদীর। সেখানে তাঁর পরিবর্তে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ যোগ দিতে চলেছেন। সরকারিভাবে প্রধানমন্ত্রীর চীন সফরের কথা এখনও ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে, ভারত–চীন সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনতেই ব্রিকস শীর্ষ সম্মেলনকে বেছে নিয়েছেন মোদী।
ডোকা লা-য় মুখোমুখি দাঁড়িয়ে আছে দু'দেশের সেনা। এ সময় প্রধানমন্ত্রীর চীন সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ব্রিকস সম্মেলনের ঠিক পরেই মায়ানমার যাবেন প্রধানমন্ত্রী।
