মিড ডে মিলের জন্য মাছ এবং সবজি চাষ করে নদিয়ার এক স্কুল

পড়ুয়াদের স্বাস্থ্যকর খাবার জোগাতে এই উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক

যাতে পড়ুয়াদের শরীরে পুষ্টির ঘাঁটতি না হয়, তার জন্য মিড-ডে মিলের ব্যবস্থা রয়েছে সরকারি স্কুলে। মিড-ডে মিলের জোগান, গুণমাণ ইত্যাদি নিয়ে নানারকম সমস্যাও দেখা গিয়েছে দেশের নানা জায়গায়। এরই মধ্যে কম খরচে পড়ুয়াদের পাতে স্বাস্থ্যকর খাবার তুলে দিয়ে রোল মডেল হয়ে উঠল নদিয়ার একটি স্কুল। 

নদিয়ার বার্নিয়া অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসেই মিড-ডে মিলের জন্য চাষের ব্যবস্থা রয়েছে। বাগানে শাক-সবজি ফলে। জলাধার তৈরি করে শিঙি মাছ চাষ করা হয়। পড়ুয়াদের খাদ্যতালিকায় থাকে ডিম, মাছ, সবজি, ভাত, খিচুড়ি, পাঁপড়, আলুপোস্ত, সোয়াবিনের মতো খাবার। স্কুলে চাষ করা সবজি ও মাছ রেঁধে তুলে দাওয়া হয় পড়ুয়াদের থালায়।

ন্যূনতম খরচে পুষ্টিকর খাবার মিড-ডে মিলের পাতে জোগান দিতে এই অভিনব উদ্যোগ নিয়েছেন সেই স্কুলের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। গত ২০১১ সালে তিনি এই পদে যোগ দেন। তারপর থেকে স্কুলের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। তৈরি হয়েছে স্কুলের দোতলা ভবন। এখন স্কুলে পড়ুয়ার সংখ্যাও যথেষ্ট বেড়েছে। 
 

Developed by DXDasia